নতুন গতি নিউজ ডেস্ক। আজ ২১শে জুলাই কে সামনে রেখে শহিদ স্মরণে ২১শে জুলাই ধর্মতলার সমাবেশকে সাফল্যমন্ডিত করতে এদিন বড়জোড়ার রাজপথে তৃণমূলের তরফে বের করা হয় মহামিছিল। এদিন বড়জোড়াতে বুড়ো- শিবতলা থেকে চৌমাথার মোড় অবধি বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটি শুরু হয়। এদিনের মিছিলের স্লোগান ছিল গণতন্ত্র ফিরিয়ে দাও মেশিন নয় ব্যালট ফেরাও, সুবিশাল মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি মাননীয় মন্ত্রী শ্যামল সাঁতরা, পর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক কর্নেল দ্বীপতাংশু চৌধুরী ও পশ্চিম বর্ধমান জেলা সভাপতি উত্তম মুখার্জী, বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় সুখেন বিদ ,বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় কালিদাস মুখোপাধ্যায়,প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জী, ব্লক সভাপতি অলোক মুখার্জী, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্যা মাননীয়া অর্চিতা বিদ্ মহাশয়া ও অন্যান্য নেতৃত্ববৃন্দ । মন্ত্রী শ্যামল সাঁতরা ও কর্নেল দ্বীপতাংশু চৌধুরী বলেন সব কর্মীদের একসাথে মিলে কাজ করতে হবে, আমরা সবসময় আপনাদের পাশে আছি আর থাকবো।
৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















