২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

অবৈধভাবে গ্যাস ভরার অভিযোগে জয়নগরে গ্রেফতার ২, উদ্ধার প্রচুর গ্যাস সিলিন্ডার

জাকির হোসেন সেখ,১৬ জুলাই, নতুন গতি, জয়নগর: জয়নগর পৌরসভা এলাকায় অবৈধভাবে গ্যাস ভরার অভিযোগে জয়নগর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রচুর বেআইনি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, এলাকায় রান্নার গ্যাস নিয়ে বেআইনি ভাবে অটোতে ভরা হচ্ছে। এই নিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে বারবার অভিযোগ যাচ্ছিল বলে পুলিশ ফাঁদ পেতেছিল। অবশেষে বেআইনি ভাবে গ্যাসের কারবার করা ব্যবসায়ীদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো স্বপন হালদার ও সৌভিক নন্দী। জয়নগর পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড বাড়ি। আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অবৈধভাবে গ্যাস ভরার অভিযোগে জয়নগরে গ্রেফতার ২, উদ্ধার প্রচুর গ্যাস সিলিন্ডার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, বুধবার