নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: রক্তাক্ত অবস্থায় গ্রামের মাঠে পড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকা। যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস বাড়ি মাইনা এলাকায় তার সাথে ভালোবাসার সম্পর্কে ছিলো বড় মুড়াগাছা গ্রামের মেয়ে রত্না মল্লিক এর। দুজনের দেখা হয় গ্রামের একটি আশ্রমের পাসে দুজনের মধ্যে কথা কাটাকাটি চরম আকারে পৌঁছে যায়। প্রথমে ছেলেটি রত্ন মল্লিকে দুজনের মধ্যে সমস্যা আরো জটিল হয়ে যায় বিশ্বজিৎ ধারালো ছুরি দিয়ে রত্না পেটে আঘাত করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপরে বিশ্বজিৎ হাত থেকে ওটি কেরে নিয়ে ওই যুবকের পেটে ছুরি দিয়ে আঘাত করে। গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দু’জনকেই প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ওই তরুণীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। পরে কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ওই তরুণী মৃত্যু হয়।স্থানীয়দের দাবি প্রথমে বিশ্বজিৎ রত্না কে ছুরি দিয়ে আঘাত করে তারপরে সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে। বিশ্বজিৎ পেশায় একজন রাজমিস্ত্রি। আচমকা রত্নার পেটে ছুরি দিয়ে আঘাত করল কেন এবং নিজে আত্মঘাতী করলো কেন তা নিয়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















