নতুুন গতি ,মালদা ,২ জুলাইঃ চলন্ত রেলের এসি কামরা থেকে নিখোঁজ স্ত্রী অভিযোগ স্বামীর। ঘটনাটি ঘটেছে দিল্লি গামী ব্রহ্মপুত্র মেল রেলে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানার পুলিশ । জানা গিয়েছে কুচবিহারের দিনহাটার বাসিন্দা রাজু রায় তাঁর স্ত্রী নীলিমা রায় ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সোমবার ধুপগুড়ি স্টেশন থেকে দিল্লি গামী ব্রহ্মপুত্র মেল রেলে চেপে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত্রিবেলা ট্রেন ঝাড়খণ্ডের জামালপুরের কাছে পৌঁছালে হঠাৎ এসি কামরা থেকে উধাও হয়ে যায় রাজুর রায়ের স্ত্রী নীলিমা রায়। স্ত্রীর নীলিমার রায় কে অনেক খোঁজাখুঁজি করে না পেলে জামালপুর স্টেশনে রেল পুলিশ জিআরপি থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে জিআরপি থানার পুলিশ কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে জামালপুর থেকে মালদা টাউন স্টেশনে এসে মালদা স্টেশনের জিআরপি থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানার পুলিশ।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













