মালদা, নতুন গতি নিউজ ডেস্ক : গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৫ কেজি মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।শুক্রবার রাতে কালিয়াচক থানার রাজনগর ঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নাজিবুল হক(৪৭)। বাড়ি পুরাতন ১৬ মাইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঝাড়খন্ডে পাচার করার চেষ্টা করছিল ওই ব্যক্তি।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ রাজনগর ঘাট এলাকায় হানা দেয়। সেখানে মাদকদ্রব্যসহ তাকে ধরে ফেলে পুলিশ।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি ৮৬১ গ্রাম আফিম আঠা। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় কালিয়াচক থানার পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ রয়েছে কিনা তাও তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৫ কেজি মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ
-
নতুন গতি - আপডেট : ৩০ জুন ২০১৯, রবিবার
- 18
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














