২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

জনসাধারনের কার্যালয় উদ্বোধন বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম :জনসাধারনের কার্যালয়ের উদ্বোধন হল বীরভূমের রাজনগরে। শনিবার রাজনগরের ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম খাসবাজারে এই কার্যালয়টি উদ্বোধন হল। ফিতে কেটে এই কার্যালয়টির উদ্বোধন করেন এদিনের সভার সভাপতি প্রভাত চ্যাটার্জী। বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের উদ্যোগে তৈরি এই কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার সুনিল সরেন, বিজেপি নেতা অনুপ গঁরাই সহ বেশ কয়েকশো স্থানীয় মানুষ। এই কার্যালয়টি তৈরির মুখ্য উদ্দেশ্য হল এখানে এসে এলাকার সাধারণ মানুষ নিজেদের যেসব সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরবেন সেগুলি সমাধানের জন্য এই কার্যালয়ের সদস্যরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। রাজনগর থানা, ব্লক, পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় পরিষেবা পেতে সাহায্য করা হবে এই কার্যালয় থেকে। এদিন এখানে সদস্য হিসেবে নাম লেখান বাপ্পাদিত্য দে, রাহুল কর্মকার, সন্দিপ পাল সেখ ইববার, রকিউল আহমেদ, পরিতোষ মন্ডল সহ প্রায় শতিনেক স্থানীয় মানুষ।জাতি ধর্ম নির্বিশেষে সবধরনের মানুষ এখানে নিজেদের সব ধরনের সমস্যার কথা তুলে ধরতে পারবেন বলে জানান অনুপ গঁরাই। সুনিল সরেন বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের প্রশংসা করে বলেন মিলন এলাকার একজন জনপ্রিয় ও বিশিষ্ট সমাজসেবক মানুষ। এলাকায় মিলনের বিকল্প মিলন নিজেই। সামিউল আক্তার মিলন জানান তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এলাকায় এধরনের একটি সাধারণ মানুষের বসার জায়গা। যেখানে সব ধর্মের মানুষ এসে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জনসাধারনের কার্যালয় উদ্বোধন বীরভূমের রাজনগরে

আপডেট : ১৫ জুন ২০১৯, শনিবার