২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পঞ্চায়েত প্রধানের একবছরে তিনবার দলবদল বালুরঘাটে, বিস্মিত জণগণ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: BJP-তে যোগদানের 15 দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এই নিয়ে তিনি গত এক বছরে তিন বার দল পরিবর্তন করলেন। প্রথমে CPI(M) থেকে তৃণমূল, সেখান থেকে BJP তে এবং এদিন ফের BJP থেকে তৃণমূলে যোগ দেন তিনি।

বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। CPI(M)-র সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে CPI(M)-র জয়ী প্রার্থী মৌসুমি রায় তৃণমূলে যোগ দেন। এবং তাঁকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তাঁর হাতে কোন ক্ষমতা ছিল না। গত 29 মে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন মৌসুমি । BJP তে যোগদানের 2 সপ্তাহের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত প্রধানের একবছরে তিনবার দলবদল বালুরঘাটে, বিস্মিত জণগণ

আপডেট : ১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার