২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

সিপিআইএম কর্মী খুনের প্রতিবাদে মথুরাপুর থানা ঘেরাও অভিযান

নবাব মল্লিক, মথুরাপুর: সিপিআইএম কর্মী খুনের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালন করল দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতৃত্ব। প্রায় হাজার খানেক সমর্থকের উপস্থিতিতে খুনের ৭২ ঘন্টা পরও অভিযুক্ত ধরা না পড়ায় বিক্ষোভ কর্মসূচি ও থানা ঘেরাও চলে প্রায় ঘন্টাখানেক ধরে।

থানা ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, সিপিআইএম জেলা নেতৃত্ব শমীক লাহিড়ি, ও ডায়মন্ড হারবারের সিপিআইএমের পরাজিত প্রার্থী ফুয়াদ হালিম।

বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সিপিআইএমের একটি প্রতিনিধি দল ও নিহত ব‍্যক্তির পরিবার গিয়ে মথুরাপুর থানার মধ‍্যে গিয়ে দেখা করেন। মূল অভিযুক্তকে ধরার জন‍্য তারা স্মারকলিপিও জমা দেন। অভিযুক্ত পনের দিনের মধ্যে ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে আজকের মত বিক্ষোভ তুলে নেয় সিপিআইএম নেতৃত্ব।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিপিআইএম কর্মী খুনের প্রতিবাদে মথুরাপুর থানা ঘেরাও অভিযান

আপডেট : ৯ জুন ২০১৯, রবিবার