২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

কাঁথি এগরা রাজ্য সড়কে ট্রেকার ডাম্পার সংঘর্ষ, মৃত ২

নিজস্ব সংবাদদাতা; কাঁথি: আজ জামাইষষ্ঠীর সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এগরা রাজ্য সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার একাধিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে কাঁথি এগরা রাজ্য সড়কের রাউতাড়া ও কেশরকুন্ডার মাঝামাঝি নাইদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রেকারের সাথে মুখোমুখি ধাক্কার জেরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

এই দুর্ঘটনার পরেই স্থানীয় উত্তেজিত জনতা ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে সেই সময় ট্রেকারে সফরে ছিলেন বহু যাত্রী। যাঁরা প্রত্যেকেই মারাত্মক জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনার জেরে ওই সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও, এখন পর্যন্ত আহতদের মধ্যে ২ জনের মৃত্যুরখবর পাওয়া গিয়েছে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাঁথি এগরা রাজ্য সড়কে ট্রেকার ডাম্পার সংঘর্ষ, মৃত ২

আপডেট : ৮ জুন ২০১৯, শনিবার