৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজেপি র বিজয় মিছিল বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: দ্বিতীয় বারের জন্য সংখ্যা গরিষ্টতা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র দামোদর দাস মোদী পুনরায় বসায় স্বভাবতই স্থানীয় বিজেপি কর্মীরা আনন্দে আত্মহারা। সেই ঘটনা কে সামনে রেখে বিভিন্ন জায়গার পাশাপাশি ৪ ই জুন বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি র লোকপুর অঞ্চল শাখা। এদিন লোকপুর থানার সম্মুখে বজরংবলীর মন্দির থেকে মিছিলটি শুরু হয়।মিছিলে মোদীর মুখোশ, ছবি,আবির ও বাদ্যযন্ত্র সহযোগে গ্রাম পরিক্রমা করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শৈলেন মাহাতো ও বিজেপি সংখ্যালঘু সেলর পক্ষে মোতাহার হোসেন খান প্রমুখ। বিজেপি খয়রাশোল ব্লক মন্ডলীর সভাপতি সুকুমার নন্দী এক সাক্ষাৎকারে আজকের বিজয় মিছিল সম্পর্কে বিস্তারিত জানালেন। ঝামেলা এড়াতে পুলিশের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতো। এতদিন মুখোশের আড়ালে থাকা মুখ গুলি মুখোশ খুলে বেরিয়ে আসতে যেমন দেখা যায় তেমনি অন্যদিকে স্থানীয় সিপিআইএম দলের নেতাকর্মীদের ও এদিন বিজেপি নেতা শৈলেন মাহাতোর সাথে দেখা করতে বা চুপিচুপি কথা বলতে ও দেখা যায় তানিয়ে আবার কানাঘুষা শুরু হয়, যদিও সেটা সৌজন্য সাক্ষাৎ না বিজেপি তে যোগদানের পূর্বআভাষ তা সময় ই বলবে। তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। ক্যামেরা চালু হতেই স্থানীয় সিপিআইএম নেতা সরে পড়েন । উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কাল থেকে এপর্যন্ত শাসকদল ব্যতিত অন্য কোন রাজনৈতিক দল মিটিং মিছিল এলাকায় সংগঠিত করতে পারেনি, তাই আজকে বিজেপি র বিজয় মিছিলে লোকসমাগম দেখে বিজেপি নেতা কর্মী থেকে পড়শী সকলে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ উল্লেখযোগ্য দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি লিড পায়।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি র বিজয় মিছিল বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরে

আপডেট : ৫ জুন ২০১৯, বুধবার