১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে বিএসএফের উদ্যোগ

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 30
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে উদ্যোগী হল সীমান্তরক্ষী বাহিনীর ৮৭ নম্বর ব্যাটালিয়ন। বুধবার রায়গঞ্জ মহকুমার কাদিরগঞ্জের রাইদিঘি বিএসএফ চৌকিতে আয়োজিত হয় জনকল্যাণমূলক কর্মসূচি।
অনুষ্ঠানের সূচনা হয় মাদকবিরোধী শপথের মাধ্যমে। উপস্থিত ছিলেন কিশনগঞ্জ সেক্টর সদর দফতরের উপমহানির্দেশক গণেশ কুমার এবং ৮৭ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক প্রবীণ প্রতাপ সিং। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য।
কাদিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, উত্তর পটি উচ্চবিদ্যালয়, উত্তর পটি প্রাথমিক বিদ্যালয় ও বোররা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। তাদের হাতে তুলে দেওয়া হয় খেলাধুলার সামগ্রী, পড়াশোনার উপকরণ, চেয়ার, টেবিল-সহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম। গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় বাসনপত্র, মাদুর, রান্নার বড় কড়াই-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
কর্মসূচিতে প্রায় ৩৫০ জন পড়ুয়া এবং ২৫০-রও বেশি গ্রামবাসী অংশগ্রহণ করেন। নাগরাঁও, তেঘরিয়া, উকুশভাষা, ফুলবাড়ি, কাদিরগঞ্জ, বোররা, খুরকা, মহেশপুর, উত্তর পটি, মান্নানগর, বিন্দোল ও বাহোর-সহ বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন বিএসএফের উপ-অধিনায়ক রশপাল সিং, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিরা।

কলকাতার খুদে শিল্পীর তুলিতে বিশ্ব-শান্তির বার্তা, ছবি প্রদর্শিত রোমের কলোসিয়ামে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে বিএসএফের উদ্যোগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার