২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ৮ কার্তিক ১৪৩৩
২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ৮ কার্তিক ১৪৩৩

নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি, ছন্দপতন মালদায়

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 69
মালদা, ২৪ সেপ্টেম্বর: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে ভিজল মালদা জেলা। বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার সকালেও থামেনি। একনাগাড়ে বৃষ্টির জেরে জেলার বিভিন্ন প্রান্তে জনজীবনে তার প্রভাব পড়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। বৃহস্পতিবার সকালেও বৃষ্টির তীব্রতা কমেনি।
টানা বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের আনাগোনা ছিল তুলনামূলক কম। জরুরি প্রয়োজনে যাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন, তাঁদের অধিকাংশের হাতেই ছিল ছাতা। বৃষ্টির প্রভাব পড়ে যান চলাচলেও। শহরের বিভিন্ন রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়।
শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় স্বাভাবিক কাজকর্মেও কিছুটা ছন্দপতন ঘটে। বাজার-হাট থেকে শুরু করে ব্যস্ত এলাকাগুলিতেও মানুষের উপস্থিতি ছিল কম। বৃষ্টির জেরে দিনের শুরুতেই কার্যত কিছুটা থমকে যায় মালদার স্বাভাবিক জনজীবন।

রাজধানীতে ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি, ছন্দপতন মালদায়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার