২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১০ আশ্বিন ১৪৩৩

ভোটাধিকার রক্ষার দাবিতে শিলিগুড়িতে যুব কংগ্রেসের বিক্ষোভ

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 21
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ভোটাধিকার সুরক্ষা, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্বাচন কমিশনের জবাবদিহির দাবিতে শিলিগুড়িতে পথে নামল দার্জিলিং জেলা যুব কংগ্রেস। ভেনাস মোড়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
যুব কংগ্রেসের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। সেই দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
প্রতিবাদ কর্মসূচিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপি ও নির্বাচনী অনিয়ম সংক্রান্ত যে অভিযোগগুলি রাজনৈতিকভাবে উত্থাপিত হয়েছে, তা নিয়ে সরব হন কর্মী-সমর্থকেরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা। উল্লেখ্য, জ্ঞানেশ কুমার বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার।
দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তুয়ারির নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাধিকার ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভোটাধিকার রক্ষার দাবিতে শিলিগুড়িতে যুব কংগ্রেসের বিক্ষোভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার