০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

ধস মেরামতের পর ট্রায়াল সফল, স্বাভাবিকের পথে নিউ ফরাক্কার ট্রেন পরিষেবা

মাসুম আনসারী, ধুলিয়ান, নতুন গতি: নিউ ফরাক্কায় রেললাইনে ধসের পর অবশেষে স্বস্তির খবর। ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ শেষ করে শনিবার বেলা ১১টা নাগাদ নিউ ফরাক্কা স্টেশনের কাছে ট্রায়াল রান চালানো হয়। ট্রায়াল সফল হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার পথে নিউ ফরাক্কা হয়ে ট্রেন পরিষেবা।
গত কয়েকদিন ধরে রেললাইনে ধসের জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো এবং যাত্রাপথ পরিবর্তনের কারণে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। নিউ ফরাক্কা-সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন বহু মানুষ।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেললাইনের ধস মেরামতের কাজ। শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানান, এদিনের মধ্যেই নিউ ফরাক্কা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে।
এরপরই মেরামতের কাজ শেষে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়। রেলপথের নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখে নিয়মিত ট্রেন পরিষেবা চালুর দিকে এগোচ্ছে রেল কর্তৃপক্ষ।
তবে শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল রয়েছে। তাই যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও পরিষেবার সর্বশেষ পরিস্থিতি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধস মেরামতের পর ট্রায়াল সফল, স্বাভাবিকের পথে নিউ ফরাক্কার ট্রেন পরিষেবা

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার