০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

১৫-০ ভোটে ধুলিয়ান পৌরসভায় ইনজামূলের পতন

নতুন গতি, অসিম আক্রাম, ধুলিয়ান: কাউন্সিলরদের অনাস্থা ভোটে বড় ধাক্কা খেলেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলাম। মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত অনাস্থা সভায় ১৫-০ ভোটে প্রস্তাব পাশ হয়। উপস্থিত ১৫ জন কাউন্সিলরের প্রত্যেকেই অনাস্থার পক্ষে ভোট দেওয়ায় চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন ইনজামূল ইসলাম।
ধুলিয়ান পৌরসভায় মোট কাউন্সিলর ২১ জন। জানা গিয়েছে, গত ৪ আগস্ট ইনজামূল ইসলামের বিরুদ্ধে ১৩ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সভা না ডাকার অভিযোগও ওঠে। পরে তলবি সভার মাধ্যমে মঙ্গলবার ভোটাভুটির আয়োজন করা হয়।
এরই মধ্যে অধীর চৌধুরীর হাত ধরে ইনজামূল ইসলাম-সহ চারজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন। দলবদলের পর ধুলিয়ান পৌরসভাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়।
অনাস্থা ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরসভা চত্বরে মোতায়েন ছিল পুলিশ। সভার বাইরে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম এবং সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আনারুল হক বিপ্লব।
নুর আলমের অভিযোগ, ইনজামূল ইসলাম নিয়মিত পৌরসভায় উপস্থিত থাকতেন না। তবে তাঁর দাবি, “অনাস্থা শুধু চেয়ারম্যানের বিরুদ্ধে।” পৌরসভায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য বলেও জানান তিনি।
এখন প্রশ্ন, ধুলিয়ান পৌরসভার পরবর্তী চেয়ারম্যান কে? নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৫-০ ভোটে ধুলিয়ান পৌরসভায় ইনজামূলের পতন

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার