সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: রাখির বন্ধনে সম্প্রীতি ও মানবিকতার বার্তা ১২ নম্বর ওয়ার্ডে ।ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ১২ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে তাঁদের সঙ্গে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। উৎসবের আনন্দের পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বার্তাও তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাসুদেব ঘোষ। তাঁর উপস্থিতিতে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং রাখি পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় পথচারীদের মধ্যেও। তবে উৎসবের সূচনায় ছিল এক আবেগঘন মুহূর্ত। নেপালে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। আনন্দের উৎসবের মাঝেও বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার বার্তা—এই বিশেষ মুহূর্তে আরও একবার ফুটে উঠল, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতাই সবচেয়ে বড় বন্ধন।
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, নেপালের বিপর্যয়ে নীরব শ্রদ্ধা
-
নতুন গতি - আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার
- 25
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























