২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

অন্নপূর্ণার টাকা না পেয়ে মিনাখাঁয় মহিলাদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মিনাখাঁ: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া এবং আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের বঞ্চনার অভিযোগে মিনাখাঁ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হয় আইএসএফ নেতৃত্ব। পরে বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়ছে না। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের। একই প্রকল্পে অন্যরা সুবিধা পেলেও তাঁরা কেন বঞ্চিত, তা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।
পাশাপাশি আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগও ওঠে। তাঁদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকে সরকারি প্রকল্পের সুবিধা দিতে হবে।
আইএসএফ নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই বহু মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, বঞ্চিত উপভোক্তাদের দ্রুত প্রকল্পের আওতায় এনে তাঁদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকার দাবি, নালুয়ায় মহিলাদের অবস্থান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণার টাকা না পেয়ে মিনাখাঁয় মহিলাদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট : ২৬ অগাস্ট ২০২৬, বুধবার