২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে পুজো বন্ধের চেষ্টার অভিযোগ মহিলাদের

নতুন গতি প্রতিবেদন, মালদা: ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কৃষ্ণা নাথের বিরুদ্ধে পুজো বন্ধের চেষ্টার অভিযোগ কৃষ্ণপল্লির গোসাই মাঠ এলাকার বাসিন্দাদের একাংশের। শুধু তাই নয়, তাঁদের আরও অভিযোগ, বচসা থেকে কয়েকজনকে মারধর পর্যন্ত করা হয়েছে এবং থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নেয়নি। যদিও অভিযুক্ত কাউন্সিলর সিপিএমের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, তিনি এলাকাবাসীর একাংশের অনুরোধেই বন্ধ করতে চেয়েছিলেন পূজো।
স্থানীয় মহিলাদের বক্তব্য, রবিবার রাতে কৃষ্ণপল্লির গোসাই মাঠ এলাকায় একটি বৈঠক চলছিল দুর্গাপুজো আয়োজন করা নিয়ে। তখন হঠাৎ সেখানে অনুগামীদের নিয়ে উপস্থিত হন কৃষ্ণা নাথ। শুধু তাই নয়, তাঁদের আরও অভিযোগ, মহিলাদের একাংশের সঙ্গে বচসা, হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় বিজেপি কাউন্সিলরের অনুগামীদের, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।
তবে ঘটনা প্রসঙ্গে কৃষ্ণা নাথ বলেছেন, “২৯ নম্বর ওয়ার্ডে ছয় থেকে সাতটি পুজো হয়। আমার আমলেই বাপুজি কলোনি সহ বেশ কয়েকটি এলাকায় নতুন পুজো শুরু হয়েছে। সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু এক্ষেত্রে বিষয়টি অন্য। নবকৃষ্ণ পল্লীর মানুষজনই আমাকে লিখিত আকারে জানিয়েছিল, এখানে আরও একটি পুজো হলে তাঁদের পুজোর জৌলুস কমে যাবে। সেই সঙ্গে সাধারণ নাগরিকের উপর চাঁদার বোঝা বাড়বে, নাগরিকরা আমাকে লিখিত আকারে সেটাও জানিয়েছিল। কিছু সিপিএম কর্মী সমাজকে বিভক্ত করছে। চক্রান্ত করছে আমার বিরুদ্ধে।”

পাঁশকুড়ার বিডিও, সেচ দপ্তরের এসডিও এবং পৌরসভার প্রশাসকের নিকট ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে পুজো বন্ধের চেষ্টার অভিযোগ মহিলাদের

আপডেট : ২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার