আসাদ আলী,দৈনিক নতুন গতি : স্বাধীনতা দিবসের দিন মুর্শিদাবাদের নওদায় প্রায় শতাধিক মানুষের কাছে ফ্রি চিকিৎসা ও ওষুধপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাঃ এন হক সাহেবের পরিচালনায় ও ডাঃ এস সি দেব ও নমিতা দেব ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ডাঃ হাসান মীর্জা ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা ও উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। অসংখ্য বীর শহীদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই স্বাধীনতা। সেই সমস্ত বীর শহীদদের স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ এন হক, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ ইজাজুল হোসেন, ডাঃ আবীর হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আল মোমিন মিশনের সম্পাদক মফেদুল ইসলাম মহাশয়। স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। ডাক্তার এন হকের কাছ থেকে জানা যায় এই দুই সংস্থা সমস্ত পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড ও অন্যান্য আরো দুই একটি রাজ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমস্ত বছরই হাজার হাজার রোগীর ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র প্রদান করা হয়।
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
স্বাধীনতা দিবসে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান
-
নতুন গতি - আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 22
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























