২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

১০০ দিনের সরকারের কাজের প্রচারে ডায়মন্ড হারবারে মন্ত্রী দীপঙ্কর জানা

ডায়মন্ড হারবার: পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠকের আয়োজন করল বিজেপির ডায়মন্ড হারবার ও মথুরাপুর সাংগঠনিক জেলা। অনুষ্ঠানে রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা সরকারের ১০০ দিনের বিভিন্ন কাজ ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন। উপস্থিত ছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, বিজেপি নেতা দীপক হালদার, অতনু সাঁতরা-সহ অন্যান্যরা।
সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার ১০০ দিনের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে। ১২৫ দিনের কাজের পরিকল্পনা, ডিএ প্রাপকদের ২০ শতাংশ ডিএ প্রদানের ব্যবস্থা, উত্তরবঙ্গে মেডিকেল কলেজ স্থাপন, অন্নপূর্ণা ভাণ্ডার ও আয়ুষ্মান ভারত-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা তাঁর বিধানসভা এলাকাকে ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। উন্নয়নের কাজে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ণ সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। সরকারের ১০০ দিনের কাজকে সামনে রেখে আগামী দিনে আরও জনমুখী উন্নয়নের বার্তাই এদিনের সাংবাদিক বৈঠক থেকে তুলে ধরেন বিজেপি নেতৃত্ব।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০০ দিনের সরকারের কাজের প্রচারে ডায়মন্ড হারবারে মন্ত্রী দীপঙ্কর জানা

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার