১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩
১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩

মেমারির মামূন ন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

রফিকউদ্দিন মন্ডল : ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুলের মেমারির বালক শাখা, শ্যামসুন্দরপুরের বালিকা শাখা ও পান্ডুয়ায় ইংরাজি মাধ্যম স্কুলে আশি তম স্বাধীনতা দিবস পালিত হল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য, নাটক পরিবেশিত হয় । সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়।
মূল শাখা মেমারিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সুপার কাজী মুহাম্মদ ত্বসীন। অনুষ্ঠানে ছাত্ররা স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখে। বক্তব্য রাখেন শিক্ষক কামাল হোসেন মণ্ডল। অন্য দুটি পৃথক অনুষ্ঠানে পান্ডুয়ায় পতাকা উত্তোলন করেন শিক্ষক বুদ্ধদেব দত্ত। বক্তব্য রাখেন শিক্ষক গৌতম মুখোপাধ্যায়। এবং পানাগড়ের শ্যামসুন্দরপুরে বালিকা শাখায় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী বিষ্ণু কুমার শিকদার। বক্তব্য রাখেন শিক্ষক সেখ মুবারক। অনুষ্ঠানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে ছাত্রী রূকসানা খাতুন । সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সব স্বপ্ন’ আবৃত্তি করে ছাত্রী তারান্নূম খোন্দেকার। ফাহিমা কাজী, মাসুমা আক্তার, রেজিনা খাতুন, আজিজা খাতুনদের দেশাত্মবোধক গান ‘সারে জাহাঁ সে আচ্ছা’ সবার মন জয় করে। মামূন ন্যাশনাল স্কুলের সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, আমাদের দায়িত্ব শুধু স্বাধীনতা উদ্‌যাপন করা নয়, দেশের ঐক্য, সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক আদর্শকে আরও শক্তিশালী করা। আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই মন দিয়ে পড়াশোনা করে, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে শেষ হয় স্বাধীনতা দিবসের আনন্দযজ্ঞ ।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারির মামূন ন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার