রোদ্দুর ইসলাম: মেমারি: ১৬ আগস্ট,বর্ধমানের রমজান আকাদেমিতে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের গ্রন্থ প্রকাশ, সাহিত্য সভা ও সাংগঠনিক সভা আয়োজিত হয় ১৬ আগস্ট রবিবার দুপুর দুটা থেকে। বৃষ্টি বিঘ্নিত হলেও পার্শ্ববর্তী জেলা থেকেও অনেক গুণীব্যক্তি উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে। উল্লেখযোগ্য উপস্থিতি ডঃ রমজান আলি-কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, এম রুহুল আমিন-কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মুস্তারী বেগম- কেন্দ্রীয় সহ সম্পাদিকা, কামাল হোসেন- কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, ফিরোজা বেগম- এক্সিকিউটিভ মেম্বার, নাসির ওয়াদেন- বীরভূম জেলা সমন্বয়ক, স্বামিমা আসমান -বর্ধমান জেলা সমন্বয়ক, সেখ জুলফিক্কার- দক্ষিণ ২৪ পরগনা জেলা সমন্বয়ক, সৈয়দ হাসেন আরা- বাঁকুড়া জেলা সমন্বয়ক প্রমুখ। মঞ্চাসীন ব্যক্তিগণ হলেন আলাউদ্দিন সেখ, এহসান করিম এবং বিমল কুমার থান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম, রোজিনা বেগম, কেতকী মির্জা, বেনজির নাজ, রুবিনা নূর, নাসির ওয়াদেন, মুহাম্মদ শহীদুল্লাহ, সেখ জানেআলম, সেখ নরুল ইসলাম, ডাঃ সদরুল আলম, ডাঃ সেখ সাবের আলি, সেখ মাসুদ করিম, সেখ মহম্মদ আমিন, কাজী ফজলে বারী, এহসান সনম, নাজমা পারভীন, পূর্ণিমা বাগ পাত্র, রুবাইয়া সুলতানা, গোলাপী বেগম, সাহানা পারভিন, জয়শ্রী চক্রবর্তী, রত্না চক্রবর্তী ভট্টাচার্য, শ্রীজীব মহান্ত, মনোয়ার হোসেন, এজারুল হক, স্বপন রায়, বিশ্বনাথ পাল, সুফি রফিক উল ইসলাম প্রমুখ। “পশ্চিমবঙ্গ লোকসংস্কৃতি ও ঐতিহ্য অনুসন্ধান” পুস্তকের দুটি খণ্ড প্রকাশিত হয় এদিনের অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন ও মুস্তারী বেগম।
১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
রমজান একাডেমিতে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের গ্রন্থপ্রকাশ ও সাহিত্য সভা
-
নতুন গতি - আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার
- 20
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















