নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার খনি-শিল্পাঞ্চলের জামুড়িয়ার নিমশায় কবি নজরুল সংঘ ও এস আর কে ওয়ারিয়র্স দূর্গাপুর ফ্যান ক্লাব – এর যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রভাত ফেরি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বর্ষামুখর প্রকৃতির কথা মাথায় রেখে এলাকার কিছু মানুষকে ছাতা ও খনি-শিল্পাঞ্চলের রুক্ষ্ম প্রাকৃতিক পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বহু মানুষকে গাছের চারা উপহার দেওয়া হয়। কবি নজরুল সংঘের পক্ষে বিকি কাজী বলেন, আমাদের খনি-শিল্পাঞ্চলের বাতাসে অক্সিজেন কম থাকার জন্য এখানকার মানুষ অসুবিধা ভোগ করেন। তাই আমরা গাছের চারা দিয়ে মানুষকে সুবুজায়নে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। কচিকাঁচাদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পরিবেশ।
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
কবি নজরুল সংঘের স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান
-
নতুন গতি - আপডেট : ১৭ অগাস্ট ২০২৬, সোমবার
- 145
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















