১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩৩

ব্রাজিল ম্যাচই এখন ভারতের ভাবনার

শান্তি রায় চৌধুরী: ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলাটা সুযোগ পাওয়া যেকোনো ছোট দলের জন্যই আরাধ্যের। আর সেই ব্রাজিল এবার ভারতে আসছে ভারতের সঙ্গে খেলতে। একটা বিরাট ব্যাপার অন্তত ভারতের মতো একটা ছোট দলের কাছে। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ার মতো তারকাদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা যেকোনো ভারতীয় ফুটবলারের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। কিন্তু ভারতীয় ফুটবল কর্মকর্তাদের এই ম্যাচটাই ভাবাচ্ছে।

বলা যেতে পারে এই বহু কাঙ্ক্ষিত ম্যাচই এখন ভারতীয় ফুটবলের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে। ফুটবলের কর্তাদের ভাবতে হচ্ছে ব্রাজিলকে তারা বেশি গুরুত্ব দেবেন নাকি অন্য ম্যাচকে?
আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল ভারতের সঙ্গে খেলতে আসছে। বিপক্ষ ভারত জাতীয় দল।
সমস্যাটা হচ্ছে,একই সময়ে ইন্দোনেশিয়ায় শুরু হবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আশিয়ান কাপ। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের এই টুর্নামেন্টে ভারত খেলবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সিদ্ধান্ত নিয়েছে, ব্রাজিল ম্যাচ ও আশিয়ান কাপের জন্য আলাদা দল গঠন করবে। গত বৃহস্পতিবার নির্বাহী কমিটির এ নিয়ে এক সভার পর এআইএফএফ জানিয়েছে, দুটি প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার কথা ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আর এখানেই শুরু হয়েছে ভারতীয় ফুটবলের নতুন সংকট। এত দিন অভিযোগ ছিল, জাতীয় দল পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায় না, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। গত বছরই যেমন ভারত খেলতে পেরেছিল মোটে ১০ ম্যাচ। এবার পরিস্থিতি উল্টো। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতেই চার-পাঁচটি ম্যাচ খেলার সুযোগ এসেছে। প্রশ্ন উঠেছে, এত ম্যাচের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেবে ভারত?
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে প্রাক্তন কোচ ও খেলোয়াড়দের মতামত নিয়েছে। তাদের বড় অংশই ব্রাজিলের ম্যাচের চেয়ে আশিয়ান কাপকে এগিয়ে রাখছে। প্রাক্তন এফসি পুনে সিটির কোচ প্রদ্যুম রেড্ডি ব্রাজিল ম্যাচকে সরাসরি ‘নিরর্থক’ আখ্যা দিয়ে বলেছেন, অনেক বছর ধরে ভারতকে সাফ কাপের গণ্ডি পেরিয়ে এশিয়ার মধ্যসারির দলগুলোর বিপক্ষে খেলার কথা বলা হচ্ছে। এবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে সেই সুযোগ এসেছে। তাই সেটিকে ছেড়ে ব্রাজিল ম্যাচের দিকে গুরুত্ব দেওয়া ভুল হবে।
মোহনবাগানকে আই-লিগ জেতানো সঞ্জয় সেনেরও একই মত। তিনি বলেন, ‘ব্রাজিলের ম্যাচ খেলে ভারতের কী লাভ? আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আশিয়ান কাপ। আমরা যদি ইন্দোনেশিয়ার মতো দলকে হারাতে পারি, সেটিতে উন্নতি বোঝা যাবে।’
প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াদুও ফিফা আশিয়ান কাপকে ‘১০০ শতাংশ’ অগ্রাধিকার দেওয়ার পক্ষে। তাঁর যুক্তি, এখানে ধারাবাহিক প্রতিযোগিতামূলক ম্যাচ আছে, শিরোপা জেতার সুযোগ আছে, পুরস্কারের অর্থ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদি কাজে লাগবে এমন অভিজ্ঞতা হবে। ব্রাজিলের ম্যাচ সমর্থকদের জন্য রোমাঞ্চকর হলেও ভারতের ফুটবলের উন্নতির বিচারে সেটিকে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।
সর্বাধিক পাঠিত

গভীর সমুদ্রে মৎস্যজীবীর মৃত্যু, শোকের ছায়া মুকুন্দপুরে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ব্রাজিল ম্যাচই এখন ভারতের ভাবনার

আপডেট : ১২ অগাস্ট ২০২৬, বুধবার