০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

বেলুড়ের অম্বিকা জুট মিলে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

হাওড়া: বেলুড় থানা এলাকার অম্বিকা জুট মিলে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মিলের কাটিং সেকশন থেকে প্রথমে ঘন ধোঁয়া বের হতে দেখে শ্রমিকদের সন্দেহ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, মিল চত্বরের আশপাশ ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়। তবে দমকলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের জেরে কিছু সময়ের জন্য মিল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেলুড়ের অম্বিকা জুট মিলে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার