০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

সল্টলেকে বাড়ি থেকে দম্পতির জোড়া দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

বিধাননগর: সল্টলেকের একটি বাড়ি থেকে এক দম্পতির জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরের ভিতর থেকে সজলকুমার কুণ্ডু ও তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডুর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির একমাত্র ছেলে সকালে বাবা-মায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি এক প্রতিবেশীকে খোঁজ নিতে বলেন। প্রতিবেশী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দম্পতির ছেলে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলেন। ভিতরে খাটের উপর পাশাপাশি পড়ে থাকতে দেখা যায় দু’জনের দেহ। স্থানীয় সূত্রের দাবি, রঞ্জনা কুণ্ডু দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। ঘর থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষপান করে দম্পতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কোনও সুইসাইড নোট মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে বাড়ি থেকে দম্পতির জোড়া দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার