২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

ফালাকাটায় নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি

হরেকৃষ্ণ মন্ডল, ফালাকাটা: মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বুধবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ফালাকাটার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি’। সংগঠনের উদ্যোগে ফালাকাটা ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নতুন জীবন শীর্ষক একটি নাটকের মাধ্যমে মাদকের ভয়াবহ কুফল, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফালাকাটা জটেশ্বর ফাঁড়ির এসআই সন্তোষ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগত এবং প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভজিৎ সাহা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে এই সর্বনাশা নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার গুরুত্বও তুলে ধরা হয়।সংগঠনের সভাপতি শুভজিৎ সাহা বলেন, বর্তমানে যুব সমাজের একাংশ বিভিন্ন ধরনের মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই প্রবণতা রোধ করতে বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফালাকাটায় নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি

আপডেট : ১০ জুলাই ২০২৬, শুক্রবার