১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৫ আষাঢ় ১৪৩৩
১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৫ আষাঢ় ১৪৩৩

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

নিউজ ডেস্ক: বিশ্বকাপের আবহেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যেই একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে নিজেদের বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে হওয়া কোটি কোটি ডলারের লেনদেন যুক্তরাষ্ট্রের আইন মেনে হয়েছে কি না, কিংবা এর সঙ্গে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা অপরাধ জড়িত আছে কি না, সেটিই তদন্তের মূল বিষয়।

এই তদন্তে ইতোমধ্যেই ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছেন ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের কর্মকর্তারা। তবে তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তার নেতৃত্বে সংস্থার সিদ্ধান্ত ও আর্থিক কর্মকাণ্ডই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তদন্তে।

সর্বাধিক পাঠিত

বিশ্বকাপের ফাইনালে প্রথমবার হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যারা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

আপডেট : ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার