নিউজ ডেস্ক: এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম পুনঃপ্রতিষ্ঠা, স্মার্ট মিটার প্রত্যাহার এবং পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে মোট ১৬ দফা দাবিপত্র নিয়ে আজ ব্যারাকপুর ব্লক-১ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম।
সিপিআইএমের বীজপুর পানপুর গ্রামীণ ও কাউগাছি-রাহুতা এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বহু কর্মী-সমর্থক অংশ নেন। মিছিল শেষে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়,
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়সহ দলের একাধিক নেতৃত্ব। তাঁদের বক্তব্য, এসআইআর-এ বাদ পড়া যোগ্য ভোটারদের নাম দ্রুত পুনর্বহাল করতে হবে, স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে এবং পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নতুন গতি 






















