০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩
০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩

বাংলায় বিপুল শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথা বললেন শমীক ভট্টাচার্য

নিউজ ডেস্ক: রাজ্যে এবার শিল্পের জোয়ার আসবে বলে আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই কথাই বললেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্প-খরা কাটাতে একাধিক পরিকল্পনা করেছে নতুন বিজেপি সরকার। টাটা-আদানির মতো সংস্থাগুলির সহযোগিতা নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের ফাঁস মুক্ত প্রশাসন, দক্ষ কারিগর-সহ নানা ইতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার। এরই মাঝে বৃহস্পতিবার মুম্বইয়ের শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ফেসবুকে সেই খবর শেয়ার করে জানিয়েছেন তিনি নিজেই।

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে একের পর এক সদর্থক পদক্ষেপ করে চলেছেন ‘টিম’ শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। নিজের ফেসবুকে সেই খবর শেয়ার করে তিনি জানান, মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সর্বাধিক পাঠিত

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ছিল না বিদ্যুৎ সংযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় বিপুল শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথা বললেন শমীক ভট্টাচার্য

আপডেট : ৫ জুলাই ২০২৬, রবিবার