০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

শেষ ষোলোতে বেলজিয়াম

নিউজ ডেস্ক: নিশ্চিত বিদায়ের শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিল বেলজিয়াম। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা ফেরানোর পর, অতিরিক্ত সময়ের অন্তিম ক্ষণে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।

সিয়াটলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে ছিল সেনেগাল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তারা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম।

৮৬ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমে, আর ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স সমতাসূচক গোল করেন।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও কোনো দল গোল পায় নি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রস আটকাতে গিয়ে সেনেগালের লামিনে কামারা টিলেমান্সকে ফাউল করেন বলে দাবি ওঠে। এরপর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করার পর রেফারি বেলজিয়ামকে পেনাল্টি। সেই পেনাল্টি থেকে বেলজিয়াম জয় পায়। আর সেই গোলেই নিশ্চিত হয় বেলজিয়ামের রোমাঞ্চকর জয় এবং শেষ ষোলোর টিকিট।
শেষ ষোলোতে বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শেষ ষোলোতে বেলজিয়াম

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার