নিউজ ডেস্ক: সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে চলে গেল দিদিয়ের দেশমের দল। জোড়া গোল করেছেন ফরাসি অধিনায়ক নায়ক কিলিয়ান এমবাপে। সেই সঙ্গে বিশ্বমঞ্চে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির আরও কাছে চলে গেলেন তিনি। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে সোমবার রাতের এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল ফ্রান্সের।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপে। বিরতির পর ৫৩ মিনিটে ওলিসের নিখুঁত পাস থেকে স্বচ্ছন্দ ফিনিশে ব্যবধান ২-০ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ৭৪ মিনিটে আবার ওলিসের চমৎকার রক্ষণচেরা পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। এই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা হল ১৮। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যা বেড়ে হল ১০টি, যা বিশ্বমঞ্চের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ। এরফলে তিনি ছাড়িয়ে গেলেন ৮টি করে গোল করা ব্রাজিলের রোনালদো নাজারিও ও লিওনিদাসকে। একই সঙ্গে ২৯ ম্যাচ খেলা লিওনেল মেসির (১৯ গোল) চেয়ে তিনি এখন মাত্র ১ গোল পিছিয়ে আছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে এবার ফরাসিদের পরবর্তী প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।
নতুন গতি 




















