১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাইতিকে পরাজিত করে বিশ্বকাপ ক্যাম্পেন শুরু স্কটল্যান্ডের

নিউজ ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ ক্যাম্পেন শুরু স্কটল্যান্ডের। রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) তারা পরাজিত করলো হাইতিকে। ম্যাচের ফলাফল ১-০। তবে এদিন দুই দলের তরফ থেকেই দেখা মেলে হাড্ডাহাড্ডি ফুটবলের। দুজনেই একে অপরকে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক করে গিয়েছিল গোটা ম্যাচজুড়ে। হাইতি আপ্রাণ চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর। তবে সফল হয়নি তাতে।

রবিবার ম্যাচটি খেলা হয় বস্টন স্টেডিয়ামে। বাঁশি বাজার সাথে সাথেই দুই দল একে অপরের ডিফেন্স ভেঙে গোল করার চেষ্টা করে। তবে ২৮ মিনিটে সুযোগ কাজে লাগাতে সফল হয় স্কটল্যান্ড। দলকে ম্যাচে এগিয়ে দেন ম্যাকগিন। হাইতিও কয়েকটি সুযোগ পায় গোল করে কামব্যাকের। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে স্কটল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও একই খেলা তুলে ধরে দুই দল। অব্যাহত থাকে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক। সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের মাত্রা বাড়ায় হাইতি। কয়েকবার কাছাকাছিও এসে গিয়েছিল তারা গোল করার। কিন্তু সেই সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। ভাঙতে পারেনি স্কটল্যান্ডের ডিফেন্স। অবশেষে ১-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে স্কটল্যান্ড।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাইতিকে পরাজিত করে বিশ্বকাপ ক্যাম্পেন শুরু স্কটল্যান্ডের

আপডেট : ১৪ জুন ২০২৬, রবিবার