১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিল-মরক্কোর হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ১-১ ফলাফলে

নিউজ ডেস্ক: এক টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। চলতি বিশ্বকাপের ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। ম্যাচের ফলাফল ১-১। প্রথমে গোল খেয়ে গোলশোধ করলেও সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হয়নি সাম্বা বাহিনী। একাধিক সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়।

এদিন ম্যাচের প্রথমার্ধ থেকেই একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলে দুই দল। অবশেষে ২১ মিনিটে সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় লাগেনি ব্রাজিলের। ৩২ মিনিটে দলকে ম্যাচে ফেরান দলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। কামব্যাকের পরই আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। যদিও তারা ডিফেন্স ভাঙতে সফল হয়নি মরক্কোর। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধেও একইরকম খেলা তুলে ধরা হয় দুই দলের তরফ থেকে। দুই দলই লাগাতার একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ জারি রাখে। বলা ভালো, দুই দলই একে অপরকে গোটা ম্যাচজুড়ে চাপে রেখেছিল। দুজনের কাছেই একাধিক সুযোগ আসে লিড নেওয়ার। তবে তাতে তারা সফল হয়নি। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ব্রাজিল-মরক্কোর হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ১-১ ফলাফলে

আপডেট : ১৪ জুন ২০২৬, রবিবার