১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

রাজনগরে দুর্ঘটনায় মৃত কংগ্রেস অঞ্চল সভাপতি

খান আরশাদ, বীরভূম:

রাজনগরে দুর্ঘটনায় মৃত কংগ্রেস অঞ্চল সভাপতি। রাজনগরের পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা তথা রাজনগর অঞ্চল সভাপতি শেখ তৌফিল মঙ্গলবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। শেখ তোফিল ইলেকট্রিক ঝালাই এর কাজ করতেন। মৃতের স্ত্রী বেবি বিবি ও পুত্র শেখ এহসান জানিয়েছে মঙ্গলবার সকালে তৌফিল রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর অঞ্চলের নতুন গ্রামে একটি বেসরকারি কোম্পানির পোল্ট্রি ফার্মের ‘শেড’ এর ঝালাই করার জন্য যান। সেখানেই তিনি কোনক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সিউড়ি হাসপাতাল চত্বরে পৌঁছান প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জয় অধিকারী, রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এরপর সেখানে ময়নাতদন্তের পর দলীয় পতাকা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী জানান শেখ তৌফিল রাজনগর এলাকায় কংগ্রেসের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর চলে যাওয়ায় দলের ক্ষতি হল। ব্লক সভাপতি বুদ্ধদেব দাস জানিয়েছেন কংগ্রেস অঞ্চল সভাপতি তৌফিল দলের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। দলের মধ্যে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। তৌফিলের শোকস্তব্ধ পরিবারের পাশে কংগ্রেস দল সবসময় আছে, বলে জানান কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী। সদা সহাস্য ও বিনম্র স্বভাবের জন্য এলাকায় সকলের প্রিয় ছিলেন তৌফিল। তৌফিলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে দুর্ঘটনায় মৃত কংগ্রেস অঞ্চল সভাপতি

আপডেট : ২ জুন ২০২৬, মঙ্গলবার