২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে মানবতা

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা:পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’-র উদ্যোগে অসহায়, অনাথ, বিধবা, দরিদ্র ও কর্মহীন মানুষের হাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী ও নতুন বস্ত্র। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের লক্ষ্মীনারায়ণপুর মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫০টি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মানবতা’। প্রতিটি উপহার ব্যাগে ছিল সেমাই, দুধ, চিনি, ডালডা, গরম মশলা, আলু, পেঁয়াজ, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি মানবতার তত্ত্বাবধানে থাকা এতিম শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে নতুন ঈদের বস্ত্রও তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা-র চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষক মোর্তজা নেগাবান, সংস্থার সাধারণ সম্পাদক তথা কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, চিকিৎসক ডা. তৌহিদুর রহমান, প্রাক্তন গ্রাম সদস্য সইদুল মোল্লা-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংস্থার চেয়ারম্যান মোর্তজা নেগাবান জানান, “এলাকার প্রায় ১৫০টি দরিদ্র পরিবারের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবতার পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

মানবতা-র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা বলেন, “ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। সেই লক্ষ্য নিয়েই প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ প্রায় ১৫০ জনের হাতে খাদ্যসামগ্রী ও শিশুদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সংস্থার দায়িত্বে থাকা অনাথ ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের জন্য ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে।”

ঈদের আগে এই উপহার পেয়ে খুশি এলাকার দরিদ্র পরিবারগুলি। গোটা কর্মসূচিকে ঘিরে এলাকায় এক আনন্দঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়।

অনুব্রতর নিচুপট্টির বাড়িতে নেই কোনো নিরাপত্তারক্ষি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে মানবতা

আপডেট : ২৭ মে ২০২৬, বুধবার