২৭ মে ২০২৬, বুধবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৭ মে ২০২৬, বুধবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদ্রোহী কবির জন্মজয়ন্তীতে কবি নজরুল সংঘের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার খনি-শিল্পাঞ্চলের প্রাচীন গ্রাম নিমশায় কবি নজরুল সংঘের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শতাব্দী প্রাচীন নিমশা হাটতলায় নজরুল মূর্তিতে মাল্যদান করেন সেখ ফজলে করিম, বাপ্পা কাজী, কাজী জসিমুদ্দিন, বিকি কাজী , সেখ সবুর, বরকত আলী, সেখ আক্তার, সাফাৎ আলী, কাজী সানী, সেখ হাসিব, সেখ সাগর, সেখ রাজীব, সেখ আরোজ, সেখ শাহরুখ, সেখ সাহাবুদ্দিন, সেখ রজত, সেখ শাকির প্রমুখ । উপস্থিত ছিলেন নিমশার নজরুল অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ । কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নিমশায় কবির জন্মদিবসে শ্রদ্ধা জানাতে সমবেত হন গ্রামের মানুষও । । আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এখানে উল্লেখ করা যেতে পারে, বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবের কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যকৃতিতে বিদ্রোহের ধ্বজা তুলে ধরার পূর্বে চারণকবি হিসাবে তাঁর জয়যাত্রা শুরু করেছিলেন। নিমশা ছিল তাঁর প্রিয় কর্মভূমি। নিমশার মানুষ সেই স্মৃতিকথা বহন করে চলেছেন পরম্পরাগত ভাবে। নিমশার অদূরে চুরুলিয়ার দুখু মিঞা ছিলেন এখানকার ঘরের ছেলে। কবির অনেকটা সময় কেটেছে এই নিমশাতেই।
জানা যায়, কবির স্মৃতিধন্য নিমশায় কবি নজরুল সংঘ বিদ্রোহী কবির জন্মজয়ন্তী, প্রয়াণ দিবস পালন করে আসছে । গ্রামের মানুষরা বলেন, কবি নজরুল সম্পর্কে এই গ্রামের মানুষের একটা আলাদা আবেগ আছে। আর এটা চলে আসছে দীর্ঘ সময় ধরে । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকি কাজী । অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি কবির প্রতি তাঁদের অকৃত্রিম শ্রদ্ধার ভাষাই উচ্চারিত হয়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিদ্রোহী কবির জন্মজয়ন্তীতে কবি নজরুল সংঘের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২৬ মে ২০২৬, মঙ্গলবার