২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

খান আরশাদ, বীরভূম:

এক মহিলাকে ধর্ষণের অভিযোগে বীরভূম জেলার সিউড়িতে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত দেবাশীষ ঘোষাল, যিনি বিজেপির সিউড়ি শহর সহ-সভাপতি হিসেবে পরিচিত। রবিবার সিউড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, অভিযুক্ত নেতা তাঁকে ধর্ষণ করেছেন। অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। অভিযুক্ত যে দলেই থাকুন না কেন, এতে সেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অভিযোগ অনুযায়ী, এর আগেও ওই মহিলার সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে, যা আরও উদ্বেগজনক।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবাশীষ ঘোষাল। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। অভিযুক্তের আইনজীবী সোমনাথ মুখার্জি জানান, “ঘটনাটি প্রায় আড়াই মাস আগের বলে দাবি করা হচ্ছে। নির্বাচনের সময় এই অভিযোগ আনা হয়েছে, যা রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত দেয়।”

এ প্রসঙ্গে বিজেপির বীরভূম জেলা সহ-সভাপতি বলেন, “দেবাশীষ ঘোষাল দলের একজন সক্রিয় কর্মী। তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন বলেই আমরা মনে করি।”

সোমবার অভিযুক্ত দেবাশীষ ঘোষালকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, সোমবার