দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে আদিবাসী পাড়ার মেছো জমি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। ২০০৯ সাল থেকে ২২০ বিঘা জমি, আতঙ্কের পরিবেশ তৈরি করে, তাদের কাছ থেকে জমির দাদুন দেওয়া নাম করে নিয়ে নিয়েছিল তারপর থেকে তাদের আর মিঠু ভেজিটে ঢুকতে দেওয়া হত না। সরকার পরিবর্তন আসতেই ওই গ্রামের একাধিক পরিবার তাদের জমি ফেরত পেয়ে খুশি হাড়োয়ার আদিবাসী পরিবারগুলোর মুখে আজ আনন্দের হাসি। দীর্ঘদিনের লড়াইয়ের পর তারা তাদের চাষের জমি ফিরে পেয়েছেন।
আজ সেই অধিকার ফিরে পেয়ে এলাকার মানুষ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের পাশে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহা, মন্ডল সভাপতি রজত বরণ সাহা রীতিমতো খুশি। তাঁরা বলেন, মানুষ তাঁদের পুরনো জমি ফিরে পেয়েছেন। তাঁরা এবং তাঁদের জীবন-জীবিকা, রুজির অধিকার সহ এলাকার উন্নয়নে তাঁরা থাকবেন তাঁদের পাশে বলে জানিয়েছেন।
নতুন গতি 

























