আনজুম মুনির, কলকাতা: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জড়িয়ে পড়ছেন মেসি কাণ্ডে। সঙ্গে জড়িয়ে পড়েছেন রাজীব কুমারও। ১৩ ডিসেম্বর ২০২৫, কলকাতায় আগমন হল লিওনেল মেসির (Lionel Messi)।
গোট ট্যুর-এর (GOAT Tour) অংশগ্রহণ করতে এসে ১৪ বছর পর কলকাতায় পদার্পন করেছিলেন লিও। কিন্তু তাঁর মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই অঘটন। মেসি (Messi), সুয়ারেজ (Luis Suarez), রদ্রিগো দি পল (Rodrygo De Paul) মাঠে ঢোকার পরেই প্রচুর লোক এসে ঘিরে ফেলেন তাঁদের। এরপর যতক্ষণ মেসিরা মাঠে ছিলেন, ততক্ষন মেসিদের ঘিরে ছিলেন সেই লোকেরাই। ফলে মেসিকে একঝলক চোখের দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন হাজার হাজার মেসি ফ্যান। এরপরে তাঁদের রোষ গিয়ে পড়ে স্টেডিয়ামের (Saltlake Stadium) উপর। মাঠের জাল ছেঁড়া থেকে চেয়ার ভেঙে ফেলা, কোনকিছুই বাদ যায়নি। ঘটনার দিনই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে।
এবার সেই বিষয়েই মুখ খুললেন শতদ্রু। জানালেন, আইনি পথে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শতদ্রু জানিয়েছেন, “আমি আগেই পুলিশকে জানিয়েছিলাম, যে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু পুলিশরা আমাদের কথা শোনেনি। আমি বারবার তদন্তের দাবি করেছি কিন্তু তাদের দাবি ছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে বাঁচানো। আজ যদি দুর্ঘটনাবশত মেসির কিছু হয়ে যেত, সেই দায় কে নিত? যেভাবে গ্যালারি থেকে লোক ঢুকে এসেছিল, যদি এদের মধ্যে কেউ মেসির কোনওরকম ক্ষতি করে দিত, কে ব্যবস্থা নিত? আমাকে বলির পাঁঠা বানিয়ে আসল লোকগুলোকে বাঁচাচ্ছে পুলিশ।”
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, মেসি কাণ্ডের ফাইল খোলা হবে। যাঁরা যাঁরা এই ঘটনার জন্য দায়ী ও যাঁদের জন্য এই হাই ভোল্টেজ ইভেন্ট ব্যর্থ হল, তার দায় তাঁদের নিতেই হবে। গোটা রাজ্যবাসী দেখেছে, কিভাবে মেসিকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘিরে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।
নতুন গতি 
















