৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুলে এক দিনের বই মেলা

নূর আহমেদ, মেমারি : পাহাড়হাটি বাবুরাম গার্লস হাই স্কুলে এক দিনের বই মেলা মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্কুলে বই মেলার উদ্বোধন করেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অরুনিমা মুখোপাধ্যায়। মঞ্চের নামকরন করা হয়, কুমুদ রঞ্জন মল্লিক। স্কুলে একদিনের বই মেলার পাশাপাশি মেয়েরা ফুড স্টল ও বসিয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আগামী দিনে এই বই মেলা দুই দিন হবে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বইমেলা হয় ঠিকই কিন্তু নানা কারণে সব ছাত্রী বাইরের বইমেলায় গিয়ে পৌঁছোতে পারে না, ফলে তারা বইমেলা সম্পর্কে সম্যক ধারণা থেকে বঞ্চিত হয়। সেদিক থেকে তারা যদি নিজের স্কুলে বইমেলার স্বাদ পায়, তাহলে তারা অনেকখানি সমৃদ্ধ হবে। এছাড়া আরও একটা দিক হলো এই বইমেলার সংস্পর্শে এলে ছাত্রছাত্রীরা ধীরে ধীরে মোবাইলের নেশা কমাতে পারবে। সফলতার দিক দিয়ে বলতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, তার এই একদিনের বইমেলা ১০০ শতাংশ সফল কারণ তার স্কুলের ছাত্রীরা অজস্র বিভিন্ন ধরণের বই নিজেরা হাতে নিয়ে দেখছে, কেউ কেউ বই কিনছে। এমনকি স্থানীয় বেশকিছু প্রাক্তন ছাত্রী এই বইমেলায় উপস্থিত হয়েছে।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলে এক দিনের বই মেলা

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৬, বুধবার