সেখ আব্দুল আজিম (হুগলি) 79তম স্বাধীনতা দিবস উদযাপন হলো শহরতলী শ্রীরামপুর চুঁচুড়া এছাড়া বিভিন্ন শহরতলী এলাকায়। হুগলি জেলার গ্রামেগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন হলো সাড়ম্বরে। অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল কলেজ মাদ্রাসা ছাড়াও গ্রামে গঞ্জের ক্লাব গুলিতে দেখা যায় স্বাধীনতা দিবস উদযাপন করতে। কচিকাঁচা থেকে বড়রা বিভিন্ন পোশাক পরে স্বাধীনতার পতাকা হাতে নিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হুগলি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির এবং পঞ্চায়েত গুলি ছাড়াও পৌরসভায় পালিত হলো স্বাধীনতা দিবস উদযাপন । হুগলি জেলার তারকেশ্বর থানার অধীনে আয়মা পাহাড়পুরের জামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা ও বায়তুল ইকরা লাইব্রেরীতে সময় মত পতাকা উত্তোলন করেন জামিয়া মিসবাহুল উলুম ও বাইতুল ইকরা লাইব্রেরীর প্রতিষ্ঠাতা জনাব কাজী মইদুল ইসলাম (রমজান) পতাকা উত্তোলনের পর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ছাড়াও সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন নজর কাড়ে এলাকায়। সরকারি বেসরকারি বিডিও অফিস গুলিতেও পালন করা হয় স্বাধীনতা দিবস উদযাপন।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













