নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম বর্ধমান জেলার খনি-শিল্পাঞ্চলের নিমশায় যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করল কবি নজরুল সংঘ ও এস আর কে ওয়ারিয়র্স দূর্গাপুর ফ্যান ক্লাব। প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সংঘের সভাপতি সেখ ফজলে করিম, সম্পাদক বাপ্পা কাজী, ফ্যান ক্লাবের বিকি কাজী প্রমুখ।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর, এস আই আর, পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, বাংলা ভাষার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর আবহে এবারের স্বাধীনতা দিবস পালন একটা অন্য মাত্রা পেয়েছে। সাধারণ মানুষের মধ্যেও একটা ভিন্ন আবেগ দেখা যাচ্ছে। মানুষের মধ্যে সম্প্রীতি- সদ্ভাব গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে। নিমশার হাটতলায় কবি নজরুল ইসলামের আবক্ষ মূর্তির সম্মুখে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তারই প্রতিফলন দেখা গেল।
উদ্যোক্তাদের পক্ষে এস আর কে ওয়ারিয়র্স দূর্গাপুর ফ্যান ক্লাবের বিকি কাজী সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আবেদন জানান। তিনি বলেন, যে কোনও মূল্যে আমাদের সদ্ভাব রক্ষা করতে হবে। বিকি কাজী জানান, কবি নজরুল সংঘের পক্ষ থেকে মিস্টি বিতরণ ও ফ্যান ক্লাবের পক্ষ থেকে ছোটদের খাবারের প্যাকেট দেওয়া হয়। অনুষ্ঠানে সংঘের সভাপতি সেখ ফজলে করিম ও সম্পাদক বাপ্পা কাজী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকি কাজী।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নিমশায় স্বাধীনতা দিবস পালন
-
নতুন গতি - আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























