৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল রায়দিঘীর এক কৃষকের!

ব্রেকিং..

.নুর উদ্দিন:রায়দিঘী : ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার ২৩ নম্বর লাট জানা পাড়া এলাকায়। জানাজায় বুধবার সকাল ১১ টা নাগাদ হটাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়,আর সেই সময় রায়দিঘীর ২৩ নম্বর লাট এলাকার বাসিন্দা জয়ন্ত মন্ডল (৩৯)মাঠেতে ধান তুলছিলেন, হঠাৎই বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের ফলে পুড়ে গেল জয়ন্তর শরীরের একাধিক অংশ। মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জেঠা জেঠি চেচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।ধান তোলার সময় জয়ন্ত এবং তার পরিবারের জেঠা জেঠি এবং বৌমা ছিলেন, বজ্রপাতের আঘাতে বৌমা মালতি মন্ডল তিনি আহত হয়েছেন। রায়দিঘী হাসপাতালে মালতি মন্ডল চিকিৎসাধীন, অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘী থানার পুলিশ। পাশাপাশি এলাকার বাসিন্দারা সরকারি সাহায্য চেয়ে মৃত জয়ন্তর পরিবারের পাশে থাকার কথা বলেন।

বিখ্যাত গায়ক আদনান সামি ভারতীয় না পাকিস্তানী সংসয় কাটছে না

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল রায়দিঘীর এক কৃষকের!

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার