নূর আহমেদ, মেমারী : মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাপক উৎসাহের সঙ্গে মেমারি উৎসব হলে ব্যাবসায়ী সংগঠনকে নিয়ে বার্ষিক সাধারণ সভা হলো। মেমারির বিভিন্ন এলাকা থেকে ৪৮৫ জন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স আর পি খৈতান। ক্যাটের সভাপতি মধুসূদন ব্যানার্জী। হুগলি চেম্বার অফ কমার্স অম্বিকা মান্না। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা তার বক্তব্যে বলেন, টোটো জ্যামের জন্য মেমারির ব্যবসা মার খাচ্ছে। রেলগেটে জ্যামের ফলে অনেক সময় ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে মেমারির প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। আগামীদিনে আমরা ব্যবাসায়ীদের কল্যাণ স্বার্থে কাজ করা হবে।
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























