২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিয়ের সানাই পুলিশের, থানাতে আইবুড়ো ভাত ২জন এস আই-র!

দক্ষিণ ২৪ পরগনা: নুরউদ্দিন : বিয়ের সানাই বাজতে চলেছে রায়দিঘী থানার পুলিশের, তার আগে দুটি পুলিশকে আইবুড়ো ভাত খাওয়াতে ব্যস্ত থানার আই সি মানস চট্টোপাধ্যায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি,সারাদিন পুলিশের টহলদারি,কেস,মীমাংসা,বিভিন্ন কাজে থাকেন থানার পুলিশ অধিকারিকরা,সেই ফাঁকে রবিবার রাতে রায়দিঘী থানার দুজন এস আই-অমিত রায় এবং সুবীর মন্ডলের আইবুড়ো ভাত খাওয়াতে ব্যস্ত থানার পুলিশ আধিকারিকরা। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ দুই অফিসারকে আশীর্বাদ করেন থানার বড়বাবু। আইবুড়ো ভাত হল একটি ঐতিহ্যবাহী বাঙালি প্রাক-বিবাহের আচার, যেখানে বর এবং কনেরা বিদায়ী খাবার খায়। এই আচারটি বিয়ের আগে পালন করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি দম্পতির ভবিষ্যতের জন্য সৌভাগ্য নিয়ে আসে। আর সেই কথা মাথায় রেখে রায়দিঘী থানার আইসি মানস চট্টোপাধ্যায় ওই দুটি পুলিশ অফিসারের ভবিষ্যতের উজ্জ্বল কামনা করে তাদের মুখে আইবুড়ো ভাত তুলে দিলেন এবং আশীর্বাদ করলেন দুজনকে। দুটি পুলিশের আইবুড়ো ভাত খাওয়ানোর উনুষ্ঠান ঘিরে রায়দিঘী থানার সকল পুলিশ আধিকারিকদের নিয়ে ভুঁড়িভোজ করানো হয়,সাক্ষী থাকলো রায়দিঘী থানা।

কোর্টপাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিয়ের সানাই পুলিশের, থানাতে আইবুড়ো ভাত ২জন এস আই-র!

আপডেট : ২০ জানুয়ারী ২০২৫, সোমবার