৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুরু হল মেমারী বই মেলা

নূর আহমেদ, মেমারী : শুক্রবার থেকে শুরু হলো ১৩ তম‘মেমারী বইমেলা’। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুবোধ সরকার। বই মেলার কন্যাশ্রী প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি এ, জেল পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ। এরপর অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন মেমারি পৌরসভার পৌর প্রধান তথা বইমেলা কমিটির সম্পাদক স্বপন বিষয়ী। এদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে সাহিত্যিক ও কবি সুবোধ সরকার বলেন‘ সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতি ঘটছে। কিন্তু যুবসমাজের একাংশ মুঠোফোনের নিজেদেরকে বন্দী করে রাখছেন। তবে ভালো লাগছে মেমারি বইমেলায় এসে। মুঠোফোন থেকে বেরিয়ে এখানে বইপ্রেমী মানুষের উৎসাহ দেখে আমি আপ্লুত। নবীন প্রজন্মের লেখকদের আমি আমার ভালোবাসা ও শুভকামনা জানাই। তিনি আরো বলেন বইমেলাকে বাঁচিয়ে রাখতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে বই সংগ্রহ করতে হবে তবেই বেঁচে থাকবে বইমেলা। বেঁচে থাকবে বইমেলার ঐতিহ্য। মেমারি পৌরসভা আয়োজিত মেমারির নতুন বাসস্ট্যান্ডে ১৩ তম মেমারি বইমেলা ১৭ই জানুয়ারি শুভ উদ্বোধন হয়। যা চলবে আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বইমেলা খোলা থাকবে দুপুর 12 টা থেকে রাত নটা পর্যন্ত। মেলা উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মেলা প্রাঙ্গনে রয়েছে ১৫০ টি মতন বিভিন্ন প্রকাশনীর বইয়ের স্টল।

এবার অভিযুক্ত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শুরু হল মেমারী বই মেলা

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৫, শুক্রবার