নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনা, ধর্ম যার যার উৎসব সবার, রায়দিঘীর বামুনেরচক গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সর্বজনীন খ্রিস্টীয় বড়দিন উৎসব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিবছর পালিত হয় বড়দিন, সেই বড়দিন উপলক্ষে রায়দিঘীর বামুনের চকের গ্রামবাসী বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি এই অনুষ্ঠান থেকে বার্তা দেন ধর্ম যার যার উৎসব সবার, এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ জানান বড়দিনের উৎসব খ্রিস্টীয় ধর্মীয় উৎসব,আমরা সকলে একত্রিত হয়ে এই উৎসব উদযাপন করব। আগামী দিনে এই উৎসব কিভাবে বৃহত্তর করা যায় সেই চিন্তাভাবনা মাথায় রেখে সকলের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। পাশাপাশি ২৫শে ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠান থেকে আজ ২৬ শে ডিসেম্বর পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রায়দিঘী থানার পুলিশ চাদরে মুড়ে ফেলেছিল মথরাপুর ২ নম্বর ব্লক এবং অনুষ্ঠান স্পট গুলি, বড়দিনের অনুষ্ঠানে কোনভাবে অশান্ত পরিবেশ না হয় সেদিকে তাকিয়ে অনুষ্ঠান স্পট গুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
বড়দিনের অনুষ্ঠানে মথুরাপুরের সাংসদ,শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকা!
-
নতুন গতি - আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















