২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

হিমঘর পরিদর্শনে জেলা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা

নূর আহমেদ,মেমারি : এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ পূর্ব বর্ধমানের মেমারী এক নম্বর ব্লকের চারটি আলুর হিমঘর পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার সদর মহকুমা শাসক বুদ্ধদেব পান মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, মেমারি এক নম্বর ব্লকের বি.ডি.এম.ও ফাল্গুনী মুখার্জী সহ পূর্ব বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও অভিষেক মন্ডল ।

এদিন জেলা ও ব্লকের প্রশাসনিক কর্তারা মেমারি এক নম্বর ব্লকের মধ্যে চারটি হিমঘর পরিদর্শন হিমঘরে মজুদ আলুর পরিমান এবং প্রতিদিন কত পরিমান আলু হিমঘর থেকে বের করা হচ্ছে সেই সকল বিষয়ে হিমঘর মালিক কর্তৃপক্ষের সাথে কথাও বললেন। এবং বর্তমানে হিমঘর থেকে বের হওয়া আলুর মূল্য সাথে খোলা বাজারে আলুর মূল্যের কতটা পার্থক্য সেই বিষয়টিও নজরে রাখলেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি হিমঘরে নজরদারি চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাবে? হিমঘরে নজরদারি চালানোর পাশাপাশি খোলা বাজার এবং হিমঘর থেকে খোলা বাজারে আলু আসার মাধ্যমগুলির বিষয়েও নজরদারি চালালে হয়তো আলুর দাম নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিমঘর পরিদর্শনে জেলা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা

আপডেট : ১৯ জুলাই ২০২৪, শুক্রবার