২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কাবিলপুরের রাস্তা পরিদর্শনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘীর কাবিলপুরের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য। লাগাতার বিক্ষোভ করে চলেছেন কাবিলপুর অঞ্চলের বাসিন্দারা। যার জেরে শুক্রবার সকাল ১০ টার সময় বালিয়া থেকে টিকটিকি পাড়া মোড় পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। রাস্তা পরিদর্শন করার সময় সাংসদ খলিলুর রহমান কে, কাবিলপুরের রাস্তা (PWD) পি ডব্লিউ ডি এর আওতায় নিয়ে আসার দাবি তোলেন কাবিলপুরবাসী।

প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচারের সময় খলিলুর রহমান কাবিলপুর বটতলা মোড়ে বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় তিনি বলেছিলেন নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা করা।
পরিদর্শন শেষে সাংসদ খলিলুর জানান কাবিলপুরবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি যেন আর পোহাতে না হয় তার জন্য শীঘ্রই সঠিক পরামর্শ নিয়ে রাস্তার কাজ শুরু হবে বলে জানান। রাস্তাটি পি ডব্লিউ ডি হবে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি এই ব্যাপারে জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকদের সাথে বসবেন এবং যথা সাধ্য চেষ্টা করবেন।
কাবিলপুরের রাস্তা পি ডাব্লিউ ডি এর অন্তর্ভুক্তিকরণ ও সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থার লিখিত আবেদন পত্র কাবিলপুর বাসীর পক্ষ থেকে শহিদুল্লাহ, জাইসুদ্দিন,সাহিন হোসেন, রহমতুল্লাহ সহ অনেকেই সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন অধিকারীক সঞ্জয় সিকদারের হাতে তুলে দেওয়া হলো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাবিলপুরের রাস্তা পরিদর্শনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

আপডেট : ৫ জুলাই ২০২৪, শুক্রবার